তেহরানে তীব্র বিস্ফোরণ, ইজরায়েলের হামলা দায় স্বীকার

শুক্রবার ভোরে ইরানের রাজধানী তেহরান জুড়ে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। ইজরায়েল এই হামলার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। স্থানীয় বাসিন্দারা প্রবল বিস্ফোরণের আওয়াজ শুনেছেন, এবং ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনও হামলার খবর নিশ্চিত করেছে।ইজরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ এই হামলার পর নিজ দেশে বিশেষ সতর্ক অবস্থা ঘোষণা করেছেন। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে শুক্রবার ইজরায়েলের সব স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। গত কয়েক সপ্তাহ ধরেই ইরান-ইজরায়েল সম্পর্কে উত্তেজনা বাড়ছিল, যা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে। পাল্টা প্রতিশোধের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও