বৃহস্পতিবার প্রকাশিত হল বহু প্রতীক্ষিত এনআইআরএফ ইন্ডিয়া র্যাঙ্কিংস ২০২৫। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের উদ্যোগে প্রকাশিত এই তালিকা ঠিক করে দিল দেশের সেরা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির অবস্থান। শিক্ষাপ্রতিষ্ঠানের মান, গবেষণা ও উদ্ভাবনের ভিত্তিতেই প্রতি বছর তৈরি হয় এই তালিকা। শিক্ষার্থী থেকে শুরু করে অভিভাবক—সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এই র্যাঙ্কিং এক গুরুত্বপূর্ণ মাপকাঠি।
এনআইআরএফ (ন্যাশনাল ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক)-এর সূচনা হয়েছিল এক দশক আগে। ২০২৫ সালের এই র্যাঙ্কিং তালিকা সেই যাত্রার দশম বর্ষ। এ বারও মোট নয়টি বিভাগে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিকে স্থান দেওয়া হয়েছে—সামগ্রিক, বিশ্ববিদ্যালয়, কলেজ, গবেষণা প্রতিষ্ঠান, উদ্ভাবন, রাজ্য সরকারি বিশ্ববিদ্যালয়, মুক্ত বিশ্ববিদ্যালয়, দক্ষতা বিশ্ববিদ্যালয় এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা।
শুধু তাই নয়, এ ছাড়া আটটি বিষয়ভিত্তিক ক্ষেত্রেও তালিকা তৈরি হয়েছে—ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট, ফার্মাসি, মেডিকেল, স্থাপত্য ও পরিকল্পনা, আইন, ডেন্টাল এবং কৃষি ও সহযোগী বিজ্ঞান। এই র্যাঙ্কিং প্রকাশের সঙ্গে সঙ্গেই ফের নতুন করে আলোচনায় উঠে এল দেশের উচ্চশিক্ষার মানদণ্ড। কোন প্রতিষ্ঠান শিক্ষার্থীদের জন্য সেরা পরিবেশ তৈরি করছে, কোথায় গবেষণার সম্ভাবনা সবচেয়ে বেশি – সব প্রশ্নেরই খানিকটা উত্তর মিলল আজকের তালিকায়।
ভারতের শীর্ষ ১০ কলেজের তালিকা:
১. হিন্দু কলেজ
২. মিরান্ডা হাউস
৩. হান্স রাজ কলেজ
৪. কিরোরি মাল কলেজ
৫. সেন্ট স্টিফেনস কলেজ
৬. রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ শতবর্ষী কলেজ
৭. আত্মা রাম সনাতন ধর্ম কলেজ
৮. সেন্ট জেভিয়ার্স কলেজ
৯. পি.এস.জি.আর. কৃষ্ণাম্মল মহিলা কলেজ
১০. পি.এস.জি. আর্টস অ্যান্ড সায়েন্স কলেজ
শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলির তালিকা:
১. ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স, বেঙ্গালুরু
২. জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়, নয়াদিল্লি
৩. মণিপাল একাডেমি অব হায়ার এডুকেশন, মণিপাল
৪. জামিয়া মিলিয়া ইসলামিয়া, নয়াদিল্লি
৫. দিল্লি বিশ্ববিদ্যালয়, নয়াদিল্লি
৬. বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়, বারাণসী
৭. বিরলা ইনস্টিটিউট অব টেকনোলজি অ্যান্ড সায়েন্স, পিলানি
৮. অমৃত বিশ্ব বিদ্যাপীঠম, কোয়েম্বাটুর
৯. যাদবপুর বিশ্ববিদ্যালয়, কলকাতা
১০. আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়, আলিগড়
শীর্ষ ১০টি সামগ্রিক প্রতিষ্ঠানের তালিকা:
১. আইআইটি মাদ্রাজ
২. আইআইএসসি বেঙ্গালুরু
৩. আইআইটি বোম্বে
৪. আইআইটি দিল্লি
৫. আইআইটি কানপুর
৬. আইআইটি খড়গপুর
৭. আইআইটি রুরকি
৮. এইমস, দিল্লি
৯. জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ), নয়াদিল্লি
১০. বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় (বিএইচইউ), বারাণসী
শীর্ষ মেডিকেল কলেজগুলির তালিকা:
১. অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (এইমস), দিল্লি
২. পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউট অব মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ
৩. ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ
৪. জওহরলাল ইনস্টিটিউট অব পোস্ট গ্রাজুয়েট মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ
৫. সঞ্জয় গান্ধী পোস্টগ্রাজুয়েট ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস
৬. বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় (বিএইচইউ)
৭. ন্যাশনাল ইনস্টিটিউট অব মেন্টাল হেলথ অ্যান্ড নিউরো সায়েন্সেস, বেঙ্গালুরু
৮. কিং জর্জ মেডিকেল বিশ্ববিদ্যালয়
৯. অমৃত বিশ্ব বিদ্যাপীঠম
১০. কস্তুরবা মেডিকেল কলেজ, মণিপাল




