পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) প্রকাশ করল ক্লার্কশিপ পরীক্ষার ফলাফল। প্রাথমিক পর্বে মোট ৮৯,৮২১ জন প্রার্থী মনোনীত হয়েছেন।প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ এই প্রার্থীরাই দ্বিতীয় পর্বের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট psc.wb.gov.in থেকে নিজেদের ফলাফল দেখতে পারবেন। উল্লেখ্য, ক্লার্কশিপ পরীক্ষা (পার্ট-১) অনুষ্ঠিত হয়েছিল ২০২৪ সালের নভেম্বরে।




