নির্বাচনকে প্রভাবিত করার অভিযোগ তুলে নির্বাচন কমিশন অভিযান এসডিপিআই’এর

নিজস্ব সংবাদ, টিএইচজি বাংলা: নির্বাচনকে প্রভাবিত করা, ভোটার তালিকায় অনিয়ম, এসআইআর প্রক্রিয়ায় চরম অব্যবস্থার অভিযোগ তুলে নির্বাচন কমিশনের রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর অভিমুখে এক বিক্ষোভ অভিযান পরিচালনা করে রাজনৈতিক দল সোস্যাল ডেমোক্র্যাটিক পার্টি অফ ইন্ডিয়া (এসডিপিআই)। এদিনের এই বিক্ষোভ মিছিল থেকে স্লোগান ওঠে SIR সংক্রান্ত চলমান সমস্যাগুলির দ্রুত ও ন্যায্য সমাধান, এসআইআর এর নামে বৈধ নাগরিকদের ভোটাধিকার কেড়ে নেওয়া চলছে না চলবে না ইত্যাদি।

কি বলছে এসডিপিআই?

এই বিক্ষোভ মিছিল থেকে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের অধীনস্থ পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে গিয়ে ডেপুটেশন প্রদান করেন। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন: রাজ্য সভাপতি হাকিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ডাঃ কামাল বাসিরুজ্জামান, হাসিবুল ইসলাম এবং রাজ্য সাংগঠনিক সাধারণ সম্পাদক সুমন মন্ডল। দলীয় প্রতিনিধিরা জানান, রাজ্যের ৬০ লক্ষ ভোটারকে ‘Under Adjudication’ দেখানো হচ্ছে, যা গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বচ্ছতা ও সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থার পরিপন্থী।

মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সামনে আয়োজিত অবস্থান বিক্ষোভে রাজ্য সভাপতি হাকিকুল ইসলাম বলেন, “কোনো মতেই বিচারাধীন ভোটারদের বাদ দিয়ে নির্বাচন করা যাবে না। বিচারাধীন ভোটারদের শুনানি অবশ্যই ভোটারদের উপস্থিতিতে করতে হবে।”
পাশাপাশি রাজ্য সম্পাদক মাসুদুল ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেন, “৬০ লক্ষ মানুষ, তাদের পরিবার ও গ্রামবাসী রাস্তায় নেমে খুব শীঘ্রই নির্বাচন কমিশনের কাছ থেকে জবাব আদায় করবে।”

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও