দিল্লি দাঙ্গা মামলা : ফের স্থগিত উমর খালিদদের জামিন শুনানি

দিল্লি দাঙ্গার বৃহত্তর ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত উমর খালিদ, শারজিল ইমাম, মীরান হায়দার, গালফিশা ফাতেমা ও শিফা-উর-রহমানের জামিন আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে ফের একবার শুনানি পিছিয়ে গেল। আবেদনগুলির পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী সোমবার, ২২ সেপ্টেম্বর।

লাইভল’-এর প্রতিবেদন অনুযায়ী, বিচারপতি অরবিন্দ কুমার ও বিচারপতি মনমোহনের বেঞ্চে এই শুনানির তালিকা ছিল। তবে এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো সুপ্রিম কোর্টে জামিন শুনানি পিছিয়ে গেল। এর আগে ১২ সেপ্টেম্বর কোর্ট জানিয়েছিল, রাত আড়াইটায় সম্পূরক তালিকার নথি হাতে আসায় ওইদিন শুনানি সম্ভব হয়নি।

উল্লেখ্য, চলতি মাসের ২ সেপ্টেম্বর দিল্লি হাইকোর্ট উমর খালিদ, শারজিল ইমাম, মীরান হায়দার ও গালফিশা ফাতেমাসহ নয়জনের জামিন আবেদন খারিজ করে দিয়েছিল। বিচারপতি নবীন চাওলা ও বিচারপতি শালিন্দর কৌরের ডিভিশন বেঞ্চ ওই সিদ্ধান্ত দেয়।

জামিন আবেদন খারিজ হওয়া অভিযুক্তদের মধ্যে রয়েছেন আথার খান, খালিদ সাইফি, মোহাম্মদ সেলিম খান, শিফা-উর-রহমান ও শাদাব আহমেদও। তাঁদের সকলকেই ২০২০ সালের প্রথম নয় মাসে গ্রেপ্তার করেছিল দিল্লি পুলিশ।

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও