৫ দিনে রাজ্যে কত এনুমারেশন ফর্ম বলি?

রাজ্যে বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া শুরু হতেই তৎপর কমিশন। মঙ্গলবার থেকে বাড়ি বাড়ি ঘুরে ভোটারদের হাতে এনুমারেশন ফর্ম তুলে দিচ্ছেন বুথ স্তরের আধিকারিকরা (বিএলও)। প্রথম দিন থেকেই ফর্ম বিলির পাশাপাশি চলছে তথ্য সংগ্রহের কাজ। নির্বাচন কমিশন জানিয়েছে, এই কাজে রাজ্যজুড়ে ৮০ হাজারের বেশি বিএলও মোতায়েন হয়েছেন। তাঁদের দায়িত্ব, ফর্ম বিলি করা ও পূরণ করা ফর্ম সংগ্রহ করা। ভোটারদের থেকে কোনও নথি নেওয়ার প্রয়োজন নেই বলেও স্পষ্ট করেছে কমিশন।

ইতিমধ্যেই পাঁচ দিনে ফর্ম বিলি ছাড়িয়েছে ৪ কোটি! শনিবার রাত পর্যন্ত কমিশনের পরিসংখ্যান বলছে, রাজ্যজুড়ে মোট ৪ কোটি ১৭ লক্ষেরও বেশি এনুমারেশন ফর্ম বিলি হয়েছে। শুক্রবার সেই সংখ্যা ছিল ৩ কোটি ৪ লক্ষ। অর্থাৎ একদিনে রাজ্যে প্রায় ১ কোটি ১৩ লক্ষ ফর্ম পৌঁছে দিয়েছেন বিএলও-রা।

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও