রাজ্যে এসআইআর-এ সময় বাকি এক সপ্তাহ, ৮৩ শতাংশ কাজ শেষ

রাজ্যে বিশেষ ভোটার তালিকা সংশোধন (এসআইআর) প্রক্রিয়া শেষ হতে এখনও এক সপ্তাহ বাকি। এর মধ্যেই সারা বাংলা মিলিয়ে ৮২.৯১ শতাংশ এনিউমারেশন ফর্ম ডিজিটাইজড অর্থাৎ ৬ কোটি ৩৫ লক্ষ ৩৮ হাজার ৯৭১টি ফর্ম ইতিমধ্যেই আপলোড হয়ে গিয়েছে। নানা অভিযোগ, চাপ, প্রযুক্তিগত বিপর্যয় সত্ত্বেও অর্ধেকের বেশি বিএলও কাজ শেষ করে ফেলার খবর দিয়েছে নির্বাচন দফতর।

বৃহস্পতিবার সকাল থেকে ১৬ ঘণ্টা ধরে বিএলও অ্যাপের সার্ভার সম্পূর্ণ অচল ছিল বলে অভিযোগ। ফলে কসবা, বালিগঞ্জ, যাদবপুর, উলুবেড়িয়া-সহ বেশিরভাগ জায়গায় বিএলওরা দুপুর তিনটে পর্যন্ত নিরুপায় হয়ে বসে থাকেন। এই ঘটনা সরাসরি জানানো হয় জাতীয় নির্বাচন কমিশনকে।রাজ্যের সিইও মনোজ আগরওয়াল বলেন,
সার্ভার সমস্যা নিয়ে ভয়ের কিছু নেই। হাতে সময় আছে। পিছিয়ে থাকা বিধানসভাগুলির জন্য বিকল্প পরিকল্পনা ভাবা হচ্ছে।

এদিকে কমিশনে এডিট অপশন ফের চালু করেছে। অর্থাৎ আপলোড করা তথ্য ভুল হলেও এখন বিএলওরা তা সংশোধন করতে পারবেন। ভোট কর্মী ঐক্য মঞ্চের অভিযোগ, এডিট অপশন না থাকায় চাপে ভুল তথ্য ডিজিটাইজ হচ্ছিল। এখন অন্তত সংশোধনের সুযোগ থাকছে।

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও