সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অপারেশন সিঁধুর এবং ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা নিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে বলেন:
- গত কয়েকদিনে দেশ যে ধৈর্য ও ক্ষমতার পরিচয় দিয়েছে, তা আমরা সকলেই দেখেছি। আমি সশস্ত্র বাহিনী, সেনা, গোয়েন্দা সংস্থা এবং বিজ্ঞানীদের প্রতি শ্রদ্ধা জানাই।
- আজ আমি এই সাহস, বীরত্ব ও ত্যাগকে উৎসর্গ করি দেশের প্রতিটি মা, প্রতিটি বোন এবং প্রতিটি কন্যার প্রতি।”
- ২২ এপ্রিল, পাহেলগামে যে বর্বরতা সন্ত্রাসীরা চালিয়েছে, তা দেশ ও বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। ছুটি কাটাতে যাওয়া নিরীহ মানুষদের ধর্ম জিজ্ঞাসা করে, পরিবারের সামনেই নৃশংসভাবে হত্যা করা হয়েছে।
- আমরা ভারতীয় সেনাবাহিনীকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছি সন্ত্রাসবাদীদের নির্মূল করতে। আজ প্রতিটি সন্ত্রাসবাদী ও তাদের সংগঠন জানে, আমাদের বোনেদের কপাল থেকে সিঁদুর মুছে ফেলার পরিণাম কী হতে পারে।
- ভারতীয় সশস্ত্র বাহিনী পাকিস্তানের সন্ত্রাসী ঘাঁটিগুলিতে হামলা চালিয়েছে। সন্ত্রাসীরা কখনো ভাবতেও পারেনি ভারত এত বড় পদক্ষেপ নিতে পারে। যখন ভারতীয় ক্ষেপণাস্ত্র ও ড্রোন পাকিস্তানের সন্ত্রাসী ঘাঁটিতে আঘাত হানে, তা শুধু তাদের ভবনই ধ্বংস করেনি, তাদের মনোবলও ভেঙে দিয়েছে।
- ‘অপারেশন সিঁদুর’ কেবল একটি নাম নয়, এটি কোটি কোটি ভারতবাসীর আবেগের প্রতিফলন। এটি ন্যায়ের প্রতি এক অটুট প্রতিজ্ঞা। ৬ মে রাতে ও ৭ মে ভোরে বিশ্ব প্রত্যক্ষ করেছে সেই প্রতিজ্ঞা বাস্তবে পরিণত হতে।”
- আমরা আপাতত পাকিস্তানের সন্ত্রাসবাদী ও সামরিক ঘাঁটিগুলিতে হামলা স্থগিত করেছি।
- পাকিস্তানের প্রস্তুতি ছিল সীমান্তে আঘাত হানার, কিন্তু ভারত আঘাত করেছে তাদের বুকের উপর।
- পারমাণবিক ব্ল্যাকমেল আর সহ্য করা হবে না।
- ভারতের উপর সন্ত্রাসবাদী হামলা হলে, এর যোগ্য জবাব দেওয়া হবে, এবং সেই জবাব আমাদের শর্তেই হবে।”
- ভারত যখন পাকিস্তানের ভূখণ্ডে অবস্থিত সন্ত্রাসবাদী ঘাঁটিগুলিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালায়, তখন শুধু ভবনই নয়, সন্ত্রাসীদের সাহসও চূর্ণ হয়। বাহাওয়ালপুর ও মুরিদকির মতো ঘাঁটিগুলি ছিল বৈশ্বিক সন্ত্রাসবাদের বিশ্ববিদ্যালয়। ৯/১১ থেকে শুরু করে ভারতের বড় বড় হামলার উৎস ছিল এই ঘাঁটিগুলিই।
- সন্ত্রাসবাদীদের হাতে যখন আমাদের বোনদের সিঁদুর মুছে ফেলা হয়েছিল, ভারত তাদের ঘাঁটি উড়িয়ে দিয়েছে। ১০০-রও বেশি সন্ত্রাসবাদী নিহত হয়েছে।
- পাকিস্তানের সেই কলঙ্কময় চেহারা আজ বিশ্ব দেখেছে, যখন তাদের সেনাবাহিনীর উচ্চপদস্থ অফিসাররা নিহত সন্ত্রাসীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছে। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসবাদ এর চেয়ে বড় প্রমাণ আর হতে পারে না।
- ভারত ও পাকিস্তানের মধ্যে যদি কখনও আলোচনা হয়, তবে তা কেবল সন্ত্রাস ও পাকিস্তান অধিকৃত কাশ্মীর নিয়ে হবে। ভারতের অবস্থান স্পষ্ট—সন্ত্রাস, বাণিজ্য ও আলোচনা একসঙ্গে চলতে পারে না।”
- আমি আবারও ভারতীয় সশস্ত্র বাহিনীকে কুর্নিশ জানাই। একইসঙ্গে আমি মাথা নত করি প্রতিটি ভারতীয়ের ঐক্যের প্রতিশ্রুতির কাছে। ভারত মাতা কি জয়!”
- যেভাবে পাকিস্তানের সেনাবাহিনী ও সরকার সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতা করছে, তাতে একদিন পাকিস্তানের অস্তিত্বই বিলুপ্ত হবে। যদি পাকিস্তান রক্ষা পেতে চায়, তবে তাকে সন্ত্রাসের পরিকাঠামো সম্পূর্ণভাবে বিলুপ্ত করতেই হবে।
- ‘সন্ত্রাস ও বাণিজ্য একসঙ্গে চলতে পারে না, যেমন পানি ও রক্ত একসঙ্গে বইতে পারে না।
- আমরা এমন কোনো সরকারকে আলাদা করে দেখব না, যারা সন্ত্রাসীদের প্রভাবে চলে, কিংবা যারা সন্ত্রাসের নেপথ্য কারিগর—দুইই আমাদের কাছে সমান অপরাধী।
- পাকিস্তান যখন ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়, তখন তারা দুনিয়ার দ্বারে দ্বারে গিয়ে সাহায্য চাইতে থাকে। শেষমেশ ১০ মে আমাদের ডিজিএমও-কে পাকিস্তানের সেনাবাহিনী যোগাযোগ করে।
- ভারতের আক্রমণাত্মক পদক্ষেপের পর, পাকিস্তান পালানোর পথ খুঁজতে শুরু করে। পাকিস্তান বিশ্বের কাছে উত্তেজনা কমানোর জন্য আবেদন করছিল এবং প্রচণ্ডভাবে পরাজিত হওয়ার পর, পাকিস্তানি সেনাবাহিনী ১০ মে বিকেলে আমাদের ডিজিএমও-এর সাথে যোগাযোগ করে। ততক্ষণে, আমরা সন্ত্রাসবাদের অবকাঠামো ব্যাপকভাবে ধ্বংস করে দিয়েছি এবং সন্ত্রাসীদের হত্যা করা হয়েছে। অতএব, যখন পাকিস্তান বলেছে যে তারা আর কোনও সন্ত্রাসী কার্যকলাপ এবং সামরিক সাহস দেখাবে না, তখন ভারতও তা বিবেচনা করে।
- এখন ‘অপারেশন সিঁদূর হল ভারতের নতুন সন্ত্রাসবিরোধী নীতি। এই অভিযান এক নতুন রেখা টেনেছে—এটাই এখন নতুন স্বাভাবিক।”
- এখন যুদ্ধের যুগ নয়, তবে সন্ত্রাসবাদের যুগও নয়।
- যুদ্ধক্ষেত্রে আমরা পাকিস্তানকে বারবার পরাজিত করেছি, আর এবার ‘অপারেশন সিঁদূর’-এর মাধ্যমে এক নতুন মাত্রা যোগ হয়েছে। এই অভিযানে আমাদের ‘মেড ইন ইন্ডিয়া’ অস্ত্রের কার্যকারিতা প্রমাণিত হয়েছে। আমাদের সকলকে সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে—আমাদের ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি।”




