ইসরোর ১০১তম স্যাটেলাইট উৎক্ষেপণ ব্যর্থ

রবিবার ভোররাতে, ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) যখন তাদের ১০১তম মহাকাশ মিশনের সূচনা করল, তখন গোটা জাতি তাকিয়ে ছিল শ্রীহরিকোটার আকাশের দিকে। আশা, গর্ব ও উত্তেজনায় পরিপূর্ণ এক দৃষ্টিতে। পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল (PSLV-C61) রকেট বয়ে নিয়ে যাচ্ছিল পৃথিবী পর্যবেক্ষণ উপগ্রহ ইওএস-০৯। ঘড়ির কাঁটা তখন ৫টা ৫৯ মিনিট ছুঁয়েছে মাত্র।

এই উপগ্রহের উদ্দেশ্য ছিল মহাকাশ থেকে পৃথিবীর পৃষ্ঠের উচ্চ রেজোলিউশনের ছবি সংগ্রহ করা। এটি নগর পরিকল্পনা, দুর্যোগ ব্যবস্থাপনা ও জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে এক অভাবনীয় সহায়ক হয়ে উঠতে পারত। এমনকি ঘন মেঘ, অন্ধকার কিংবা প্রতিকূল আবহাওয়াও এই উপগ্রহের চোখকে দমাতে পারত না। কিন্তু সম্ভাবনার সেই মহাজাগতিক যাত্রা খুব বেশিদূর এগোতে পারেনি।

ইসরোর চেয়ারম্যান ভি. নারায়ণন এক ভারাক্রান্ত হৃদয়ে জানালেন, “আজ আমরা PSLV-C61 উৎক্ষেপণের চেষ্টা করেছি। এটি চারটি ধাপে বিভক্ত। প্রথম দুটি ধাপে মিশনের ফলাফল ছিল প্রত্যাশিত। কিন্তু তৃতীয় ধাপে আমরা কিছু কারিগরি অসঙ্গতি লক্ষ্য করেছি। ফলে এই উৎক্ষেপণ সফল হয়নি। আমরা প্রতিটি পর্যায়ের পারফর্মেন্স গভীরভাবে পর্যালোচনা করছি। আমরা খুব শিগগিরই ফিরে আসব।”
 
ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) রবিবার ভোর ৫:৫৯ মিনিটে পৃথিবী পর্যবেক্ষণ উপগ্রহ ইওএস-০৯ উৎক্ষেপণ করেছে। এটি ছিল ইসরো-এর ১০১তম মিশন। শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে, পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল পিএসএলভি সি-৬১ এই উপগ্রহটি নিয়ে মহাকাশে যাত্রা শুরু করে।উপগ্রহটির উদ্দেশ্য ছিল সমস্ত আবহাওয়ায়, এমনকি ঘন মেঘ এবং কম আলোতেও পৃথিবীর পৃষ্ঠের উচ্চ-রেজোলিউশনের ছবি তোলা। এই উপগ্রহটি ২৪ ঘন্টা মহাকাশ পর্যবেক্ষণের জন্য তৈরি করা হয়েছিল।

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও