ইরানের বিরুদ্ধে অভিযানে সব লক্ষ্য অর্জিত, যুদ্ধবিরতিতে রাজি নেতানিয়াহু

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে পরিচালিত ‘অপারেশন রাইজিং লায়ন’ সফলভাবে তাদের সব কৌশলগত লক্ষ্য অর্জন করেছে।ইসরায়েলের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। এক সরকারি বিবৃতিতে তিনি বলেন, ইসরায়েল শুধু তার নির্ধারিত উদ্দেশ্যই পূরণ করেনি, বরং তার চেয়েও অনেক বেশি কিছু অর্জন করেছে। গত রাতে নেতানিয়াহু তাঁর মন্ত্রিসভা, প্রতিরক্ষামন্ত্রী এবং গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধানের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে এ ঘোষণা দেন। বিবৃতিতে বলা হয়েছে, গত রাতে নেতানিয়াহু প্রতিরক্ষা মন্ত্রী ও মোসাদের প্রধানসহ মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে বৈঠক করেন এবং জানান, “ইসরায়েল অপারেশন রাইজিং লায়নের সব কৌশলগত লক্ষ্য অর্জন করেছে, এমনকি তার চেয়েও বেশি কিছু।” বিবৃতিতে আরও বলা হয়,”এই অভিযানের মাধ্যমে ইসরায়েল দ্বিমুখী অস্তিত্বগত হুমকি পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দুই ক্ষেত্রেই সফলভাবে প্রতিরোধ গড়ে তুলেছে।” ইসরায়েলি সামরিক বাহিনী তেহরানের আকাশসীমায় সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে এবং ইরানের সামরিক নেতৃত্বের ওপর মারাত্মক আঘাত হানার পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বহু গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করেছে বলে দাবি করা হয়েছে।

ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত নেতানিয়াহু

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।প্রধানমন্ত্রীর দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, নেতানিয়াহু যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করেছেন। বিবৃতিতে জানানো হয়,”অভিযানের লক্ষ্যমাত্রা পূরণ হওয়ার প্রেক্ষিতে, এবং প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে পূর্ণ সমন্বয়ে, ইসরায়েল দ্বিপক্ষীয় যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিয়েছে।” তবে ইসরায়েল হুঁশিয়ারি দিয়ে বলেছে, “যুদ্ধবিরতি লঙ্ঘিত হলে তার কড়া জবাব দেওয়া হবে।” সূত্র : আল জাজিরা

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও