মোদীর জন্মদিনে বার্তা নেতানিয়াহুর, বন্ধুত্বের উচ্চতর শিখরে ভারত-ইজরায়েল সম্পর্কের ইঙ্গিত

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৫তম জন্মদিনে শুভেচ্ছা জানালেন ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। জন্মদিনের বার্তায় শুধু অভিনন্দন নয়, ভারত-ইজরায়েলের দীর্ঘদিনের কূটনৈতিক ঘনিষ্ঠতাকেও আরও একবার সামনে আনলেন তিনি। শুভেচ্ছা বার্তায় মোদীকে ‘প্রিয় বন্ধু’ বলে সম্বোধন করে নেতানিয়াহু বলেছেন, “প্রধানমন্ত্রী মোদি, আমার প্রিয় বন্ধু নরেন্দ্র, আপনাকে জন্মদিনের শুভেচ্ছা জানাই। জীবনে আপনি ভারতের জন্য অসাধারণ সাফল্য অর্জন করেছেন। আর আমরা একসঙ্গে ভারত ও ইসরায়েলের বন্ধুত্বকে বহু দূর এগিয়ে নিয়ে গিয়েছি। আশা করছি খুব শিগগিরই আপনার সঙ্গে দেখা হবে, কারণ আমরা একসঙ্গে আমাদের অংশীদারিত্ব ও বন্ধুত্বকে আরও উচ্চতায় নিয়ে যেতে পারব। শুভ জন্মদিন, আমার বন্ধু।”

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও