বিহার বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন। নির্বাচন অনুষ্ঠিত হবে দুই দফায়। প্রথম দফায় ৬ নভেম্বর ভোটগ্রহণ হবে ১২১টি আসনে, আর দ্বিতীয় দফায় ১১ নভেম্বর ভোট হবে ১২২টি আসনে। ভোট গণনা হবে ১৪ নভেম্বর। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানান, “বিহারের নির্বাচন সম্পূর্ণ স্বচ্ছ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে।” নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী, আসন্ন নির্বাচনে ৭ কোটি ৪০ লাখেরও বেশি ভোটার তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবেন, যাদের মধ্যে প্রায় ১৪ লাখ ভোটার প্রথমবারের মতো ভোট দেবেন। সোমবার ঘোষণার সময় নির্বাচন কমিশন জানায়, এবার বিহার বিধানসভা নির্বাচনে ১৭টি নতুন উদ্যোগ চালু করা হবে। এর মধ্যে রয়েছে প্রতিটি ভোটকেন্দ্রে বাধ্যতামূলক ওয়েবকাস্টিং ও মোবাইল ফোন জমা রাখার ব্যবস্থা। বর্তমান ২৪৩ সদস্যবিশিষ্ট বিহার বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে ২২ নভেম্বর।




