২০২৬ সালের রোজা শেষে পবিত্র ঈদুল ফিতর কবে? প্রশ্নটি ঘিরে আগ্রহ এখন থেকেই তুঙ্গে। সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীরা জানালেন সম্ভাব্য তারিখ। আর সেই হিসেব বলছে, আগামী ২০ মার্চ, শুক্রবারই হতে পারে পবিত্র ঈদুল ফিতর উদ্যাপনের দিন। আমিরাতের জ্যোতির্বিজ্ঞান সমিতির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ আগামী ১৭ ফেব্রুয়ারি দেখা যেতে পারে। তবে সেদিন সন্ধ্যায় চাঁদ দেখা কঠিন হতে পারে। হিসাব অনুযায়ী, রোজা পালন আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হতে পারে এবং চলতে পারে ৩০ দিন।
পবিত্র ঈদুল ফিতর ইসলামিক বর্ষপঞ্জির অন্যতম বড় উৎসব। যদি পর্যবেক্ষণ জ্যোতির্বিদদের হিসাবের সঙ্গে মিলে যায়, তবে প্রথম শাওয়াল, অর্থাৎ ঈদুল ফিতরের দিন ২০ মার্চ ২০২৬ হবে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে আমিরাতের চাঁদ দেখা কমিটি, নির্ধারিত সময়ের কাছাকাছি গিয়ে। সূত্র: গালফ নিউজ

