দীর্ঘ টানাপড়েন, আদালতের কড়া নজরদারি আর রাজ্যজুড়ে প্রতিবাদের আবহ পেরিয়ে ফের পরীক্ষার পথে স্কুল সার্ভিস কমিশন। বিধানসভা ভোটের মুখে গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগ পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করে দিল এসএসসি। আগামী ১ মার্চ গ্রুপ সি এবং ৮ মার্চ গ্রুপ ডি পদের জন্য লিখিত পরীক্ষা নেওয়া হবে। ১ মার্চ গ্রুপ সি পরীক্ষার সময় দুপুর ১২টা থেকে ১টা ৫০ মিনিট। আর ৮ মার্চ গ্রুপ ডি পরীক্ষার্থীরা পরীক্ষা দেবেন দুপুর ১২টা থেকে ১টা ২০ মিনিট পর্যন্ত। এবারের পরীক্ষায় আবেদনকারীর সংখ্যা নজরকাড়া। কমিশনের হিসাব বলছে, গ্রুপ সি ও ডি মিলিয়ে ১৬ লক্ষেরও বেশি চাকরিপ্রার্থী ফর্ম জমা দিয়েছেন। এর মধ্যে গ্রুপ সি-তে প্রায় ৮ লক্ষ ১৩ হাজার, গ্রুপ ডি-তে সাড়ে ৮ লক্ষ ২০ হাজার মতো পরীক্ষার্থী আবেদন করেছেন।অথচ শূন্যপদের সংখ্যা তার তুলনায় অনেকটাই কম। গ্রুপ সি-তে শূন্যপদ ২ হাজার ৯৮৯, গ্রুপ ডি-তে প্রায় ৫ হাজার ৪৮৮। সব মিলিয়ে মোট শূন্যপদ ৮ হাজার ৪৭৭।




