রাজ্যে পালাবদলের পরেই সৌরভের জেড নিরাপত্তা ছাঁটল শুভেন্দু সরকার

রাজ্যে ক্ষমতার অলিন্দে বদল আসতেই এবার কোপ পড়ল মহারাজের দরবারে। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা সিএবি-র অন্যতম কাণ্ডারী সৌরভ গঙ্গোপাধ্যায়ের নিরাপত্তার বহর এক ধাক্কায় বেশ খানিকটা কমিয়ে দিল রাজ্যের নতুন বিজেপি সরকার। এতদিন জ়েড ক্যাটেগরির যে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় দাদার চারপাশে থাকত, তা এবার অতীত। সরকারের সবুজ সংকেত মিলতেই সৌরভের নিরাপত্তা নেমে এল ওয়াই ক্যাটেগরিতে। অর্থাৎ, খাতায়-কলমে এক ধাক্কায় দু’ধাপ নামল বেহালার বাঁহাতির সুরক্ষার পারদ।​ফ্ল্যাশব্যাক ২০২৩ সালের মে মাস। তৎকালীন তৃণমূল সরকারের আমলে সৌরভের নিরাপত্তা ওয়াই থেকে বাড়িয়ে করা হয়েছিল জেড।কিন্তু ২০২৬-এর বাংলায় রাজনৈতিক পটপরিবর্তনের পর ছবিটা আমূল বদলে গেল। উল্লেখ্য, এই ছাঁটাইয়ের প্রথম কোপটি পড়েছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর। তাঁর জ়েড প্লাস ও অতিরিক্ত কনভয় তুলে নিয়ে একজন সাধারণ সাংসদের প্রাপ্য নিরাপত্তা দেওয়ার কথা বলা হয়।

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও