রাজ্যে বিধানসভা উপনির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা কমিশনের

রবিবার ভারতের নির্বাচন কমিশন গুজরাট, কেরল, পাঞ্জাব এবং পশ্চিমবঙ্গের খালি হওয়া বিধানসভা আসনগুলিতে আসন্ন উপনির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে। এর মধ্যে গুজরাটে দুটি এবং কেরল, পাঞ্জাব ও পশ্চিমবঙ্গে একটি করে আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ হবে ১৯ জুন, আর ভোট গণনা ২৩ জুন। পশ্চিমবঙ্গের কালিগঞ্জে উপনির্বাচন অনুষ্ঠিত হবে প্রয়াত বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের শূন্যস্থান পূরণে। তিনি চলতি বছরের ফেব্রুয়ারি মাসে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও