কাশ্মীর সফরে তৃণমূলের পাঁচ সদস্যের প্রতিনিধি দল

পাকিস্তানের সীমান্তবর্তী হামলায় ক্ষতিগ্রস্তদের প্রতি সংহতি জানাতে জম্মু ও কাশ্মীরের শ্রীনগর, পুঞ্চ ও রাজৌরি সফরে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের এক পাঁচ সদস্যের প্রতিনিধি দল। এই সফর ২১ মে থেকে ২৩ মে পর্যন্ত চলবে। তৃণমূল কংগ্রেস এক্স (পূর্বতন টুইটার)-এ জানিয়েছে, এই সফরের উদ্দেশ্য হলো প্রিয়জন হারানো পরিবারগুলির শোক ভাগ করে নেওয়া ও সাধারণ মানুষের প্রতি সহমর্মিতা প্রকাশ করা।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই প্রতিনিধি দল গঠিত হয়েছে। প্রতিনিধি দলে রয়েছেন রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন, সাংসদ মো. নাদিমুল হক, পশ্চিমবঙ্গের মন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়া, সাংসদ সাগরিকা ঘোষ ও সাংসদ মমতা বালা ঠাকুর।

তৃণমূল জানিয়েছে, “তৃণমূল চেয়ারপার্সনের নির্দেশনায় ডেরেক ও’ব্রায়েন, মো. নাদিমুল হক, মানস রঞ্জন ভুঁইয়া, সাগরিকা ঘোষ ও মমতা ঠাকুরের সমন্বয়ে গঠিত একটি পাঁচ সদস্যের প্রতিনিধি দল ২১ থেকে ২৩ মে জম্মু ও কাশ্মীরের শ্রীনগর, পুঞ্চ ও রাজৌরিতে যাবে। সীমান্তবর্তী হামলায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে এবং শোকাহত পরিবারগুলির দুঃখ ভাগ করে নিতে এই সফর।”

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও